সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং ইসলাম, ঈমান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ১৬ দফা দাবিতে এক বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 'ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা'র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনাসহ একাধিক দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তিমোড়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শুরুর আগে পবিত্র মিলাদ শরীফ পাঠ করা হয়। এরপর শান্তিমোড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারোঘরিয়া এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতি রক্ষা এবং রাষ্ট্রীয় নীতিতে ইসলামিক মূল্যবোধ প্রতিফলনের জোর দাবি জানান। তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়ালকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উদযাপন করতে হবে। এ লক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা, বিশেষ বাজেট বরাদ্দ এবং দেশের সকল শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলের আয়োজন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবি করেন বক্তারা।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নীতিমালার সমালোচনা করে সমাবেশে বলা হয়, দেশের স্বার্থ পরিপন্থী কোনো চুক্তি বা অধ্যাদেশ মেনে নেওয়া হবে না। এ সময় সরকারের নেওয়া ১৩৩টি অধ্যাদেশ বাতিলের দাবি জানানো হয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, সামরিক ও প্রযুক্তি বিষয়ক চলমান ও প্রক্রিয়াধীন চুক্তিগুলো পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।

এছাড়াও বক্তারা দেশের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে নতুন মসজিদ নির্মাণ এবং দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ উচ্ছেদ বন্ধের দাবি তোলেন। সমকামিতার মতো সামাজিক ব্যাধি রুখতে কঠোর আইন এবং বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় এই সমাবেশ থেকে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন