সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের বিশেষ সভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় জেলার শীর্ষ কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত থেকে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তারা এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণের তাগিদ দেন। এছাড়া সাধারণ মানুষকে ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সচেতন করতে এবং শারীরিক জটিলতা দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সিভিল সার্জন এ. কে. এম. শাহাব উদ্দিন সভায় জানান, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত উদ্যোগে সচেতনতামূলক প্রচার চালানো হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সামাজিক ও পারিবারিক স্তরে সচেতনতা বৃদ্ধি করা গেলে এডিস মশার উপদ্রব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন