সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাড়ে ৩ কোটি টাকার চেক বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক সংকট দূর করতে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই অনুদান তুলে দেওয়া হয়। সরকারি এই মানবিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিআরটিএ-র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুকূলে এই আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ৬৪ জন এবং আহত ১০ জনের পরিবারসহ মোট ৭৪টি পরিবারের সদস্যদের হাতে অনুদানের এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর এবং বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো বা পঙ্গুত্ব বরণ করা পরিবারগুলোর ক্ষতি অপূরণীয়। তবে এই অর্থ সাহায্য তাদের তাৎক্ষণিক আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন