জামালপুরে হাসপাতাল মালিকদের নিয়ে আয়কর মতবিনিময় সভা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিদের নিয়ে আয়কর ও উৎসে কর কর্তন বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে কর আইন ও সরকারি নিয়মাবলী সম্পর্কে সচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২-এর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা। সভায় পরিদর্শী-৪-এর যুগ্ন কর কমিশনার এস এম গালিব ফারুক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক এবং ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সরকারের সর্বশেষ আয়কর আইন, উৎসে কর কর্তনের প্রয়োজনীয়তা এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়ার সঠিক নিয়মাবলী নিয়ে বিশদ আলোচনা করেন। এ ছাড়াও বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) যাচাইকরণের সুনির্দিষ্ট পদ্ধতিগুলো সহজভাবে ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে জামালপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি এবং সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেলসহ স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করদাতাদের সঠিক নিয়মে কর পরিশোধে সচেতন করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
১২৮ বার পড়া হয়েছে