সর্বশেষ

জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত হামে এবং দুজনের মৃত্যু হাম উপসর্গ নিয়ে হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জন।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ২০০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

একই সময়ে দেশে হাম উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন