সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নির্মম মারধর, গুরুতর আহত

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মা হাওয়া বেগম ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফারজানা বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মা ও মেয়ে

কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে গত শনিবার সকালে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে।

আহত পরিবার সূত্রে জানা গেছে, ১১ বছরের স্কুলছাত্র রবিউলকে মন্দ কথা বলার কারণ জিজ্ঞাসা করায় প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে হাওয়া বেগমকে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় মায়ের চিৎকার শুনে মেয়ে ফারজানা এগিয়ে এলে হামলাকারীরা তাকেও রেহাই দেয়নি। তার ওপরও নির্মম নির্যাতন চালানো হয়, যার ফলে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায়।

এ বিষয়ে অভিযুক্ত জামাল হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন