সর্বশেষ

সারাদেশ

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩ দিন পর গফরগাঁওয়ে মিলল কৃষকের মরদেহ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গফরগাঁও এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনরা। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ব্যর্থ অভিযানের পর অবশেষে ভেসে ওঠে তাঁর লাশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া নৌকার পাটাতন উদ্ধার করতে যান সাইফুল ইসলাম। এ সময় তীব্র স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান।

can ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুই দিন ধরে উদ্ধার অভিযান চালায়। তবে তীব্র স্রোতের কারণে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার পাইপের সঙ্গে একটি মরদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে নিখোঁজ সাইফুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে নদী থেকে লাশটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন