সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় চারা রোপণ অভিযান শুরু হয়েছে। পৌর ওলামা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়া সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও উপজেলা যুবদলের সভাপতি হারুন-অর-রশিদ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন পৌর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইমরান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন