সর্বশেষ

সারাদেশ

শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস এবং হাতের পুতুল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারতে বসে হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দিয়ে দেশের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কখনো কোনো আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, তাদের মহান আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পেরেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এমরান সালেহ প্রিন্স নিজ হাতে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন এবং ঘোষণা করেন যে, জাতি চিরকাল এই বীরদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন