সর্বশেষ

জাতীয়

৫ আগস্ট ঘিরে বাড়তি নির্দেশনা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা চালানোর সক্ষমতা নেই। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি; তারা নিয়মিত দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (৩ আগস্ট) দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে দলটির কোনো কার্যকর তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তাঁর ভাষ্য, দলটির কিছু কার্যক্রম দেশের বাইরে থেকে মাঝে মধ্যে দেখা গেলেও তা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ কোনো উদ্বেগের কারণ নেই।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনকে কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ উপলক্ষে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, পুলিশ তাদের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথারীতি পালন করবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাঁকে দেশ ত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার তাঁর জামিন বাতিলের লক্ষ্যে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে বলেও জানান তিনি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন