জাতীয়
পরিবেশ সংরক্ষণে দেশের নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
দেশবাসীর উদ্দেশে ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর আজকের বার্তা
স্টাফ রিপোর্টার
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সংরক্ষণে দেশের নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেইজ
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। দেশটি সবার, তাই দেশের পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও আহ্বান জানান, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর