রাজশাহীর বোয়ালিয়া থানায় ওসি মাছুমার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুশতারীর উদ্যোগে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পুলিশ প্রশাসনের সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।
রোববার বোয়ালিয়া মডেল থানা চত্বরে এই সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানার সদস্যরা নিজ দায়িত্বে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন এবং এগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গাছ লাগানোর পর ওসি মাছুমা মুশতারী গণমাধ্যমকে জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক যত্ন নিতে হবে। তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ পুলিশ সামাজিক ও পরিবেশগত কল্যাণে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে অগ্রগতি সাধন করছে। এরই অংশ হিসেবে বোয়ালিয়া মডেল থানাকে সবুজে সাজানোর এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে