সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ ও ৩ আগস্ট মহানগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় আরএমপির বিশেষ টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাতে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে দাশপুকুর বৌ-বাজার এলাকার মো. বাপ্পি ওরফে হিটু নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।

পরবর্তী অভিযানটি চালানো হয় ৩ আগস্ট রাত আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায়। সেখান থেকে বহরমপুর ব্যাংক কলোনির বাসিন্দা মো. মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। তার হেফাজত থেকে ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির ৮০০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন ভোর ৪টার দিকে আইডি বাগানপাড়া এলাকায় আরেকটি সফল অভিযান পরিচালনা করে বিশেষ মাদকবিরোধী দলটি। এই অভিযানে রাব্বুল শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৯১টি ট্যাপেন্টাডল, ৯টি ইয়াবা, ১৩৫ গ্রাম গাঁজা, ০.০৪ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

আরএমপি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন