সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কাটাকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার বড়চাপা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিজান মিয়ার (৪৫) সাথে তার আপন চাচা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহর বাড়ির সীমানার একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধ মেটাতে একাধিকবার শালিস-বৈঠক হলেও বিষয়টির কোনো স্থায়ী সমাধান হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে তর্কবর্তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়া লাঠিসোঁটা নিয়ে মিজান মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মিজান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খন্দকার আনিসুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা ও সীমানা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন