সর্বশেষ

সারাদেশ

জামালপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, উদ্ধার ২টি ভারতীয় গরু

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চোরাচালানকৃত দুটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করেন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কঠোর নজরদারি চোরাচালান রোধে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২টি ভারতীয় গরু উদ্ধার

সীমান্তবর্তী জেলা জামালপুরে চোরাচালান বিরোধী তৎপরতার অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হকের সরাসরি নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল শনিবার ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫১-এর নিকটবর্তী ডিগ্রিরচর এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে গরু নিয়ে আসার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত গরুর বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০