সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বিএনপি সভাপতি হুমায়ুন সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর ছেলের বিরুদ্ধে জমি দখলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে এবং এর বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হুমায়ুন সিকদার

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত। হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবেই বিপুল সম্পদের মালিক। প্রকৃত ঘটনা হলো, জনৈক খোকন মণ্ডলের সঙ্গে তাঁর সম্প্রদায়ের এক ব্যক্তির জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে। কিন্তু খোকন মণ্ডল নিজেকে বিএনপি কর্মী দাবি করে অন্যায়ভাবে দল ও নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।

এ বিষয়ে আবুল হাসনাত রিমন সিকদার বলেন, তাঁর বাবা বারবার নির্বাচিত একজন সফল পৌর মেয়র ছিলেন। তাঁদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মণ্ডলকে ব্যবহার করে এই ষড়যন্ত্রমূলক প্রতিবেদন করিয়েছে। খুব দ্রুতই তাঁরা এই মিথ্যাচারের বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন