সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৩ বিজিবি, ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ জরুরি শুকনা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে স্থানীয় দরিদ্র ও জলাবদ্ধতার শিকার মানুষের মাঝে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়। সাম্প্রতিক টানা বর্ষণের ফলে সীমান্ত এলাকার অসংখ্য পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হওয়ায় বিজিবি দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে।

বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, বৈকারী ইউনিয়নের তীব্র সংকটে থাকা ৫০টি পরিবারকে প্রাথমিকভাবে চিহ্নিত করে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের সামাজিক ও মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবনযাত্রা সচল রাখতে এবং নিরাপত্তা বিধানে ৩৩ বিজিবির উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালু থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন