সর্বশেষ

সারাদেশ

মুক্তাগাছায় ১০ মাদক কারবারিকে বেঁধে রাখল এলাকাবাসী, অতঃপর জেল

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
১০ মাদক কারবারিকে বেঁধে রাখল এলাকাবাসী

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করেন। রোববার দিবাগত রাতে এই কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০ জনকে হাতেনাতে আটক করেন।

আটকের পর অভিযুক্তদের ওই মাদকবিরোধী কমিটির সভাপতি শহীদুল ইসলামের বসতবাড়ির প্রধান ফটকের সামনে এনে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে। পরবর্তীতে মুক্তাগাছা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেন।

এরপর ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী সাজা ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে নূর হাবিবকে ১০ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং প্রশান্ত চৌহানকে ৭ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য অভিযুক্তদের ৪ থেকে ৬ মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, মাদক নির্মূলে কোনো রকম আপস করা হবে না। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে স্থানীয় জনগণের এমন ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন