মুক্তাগাছা
মুক্তাগাছায় ১০ মাদক কারবারিকে বেঁধে রাখল এলাকাবাসী, অতঃপর জেল
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
মুক্তাগাছায় ভোটকেন্দ্র সংস্কারের ৪০ লাখ টাকায় অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মুক্তাগাছায় ডিবির অভিযানে ৫শ' পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মুক্তাগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান মালিকের স্বপ্ন পুড়ে ছাই
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভিটিবাড়ী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামালসহ একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
মুক্তাগাছায় র্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. আমির (২৮)।
মুক্তাগাছায় প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আজিজুল হক (৩৫) নামে একজন জামায়াত নেতাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলা ছাড়াই আদালতে পাঠানো হয়েছে।