সর্বশেষ

সারাদেশ

সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে দ্রুত নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

রোববার (২৬ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। দীর্ঘ সময় ধরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগ না হওয়ায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি সেবা ও ফিজিওথেরাপি সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এসব স্বাস্থ্যকেন্দ্রেও ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করা হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ই-হেলথ কার্ড চালুর কাজও এগিয়ে চলছে।

পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তন্নিকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে পরে ডা. সোহানা সেলিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া হাসপাতালের মালামাল চুরির ঘটনায় এক নাইট গার্ডকে বরখাস্ত করা হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন