সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দু’আনি দুধকুরা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
মাহফুল মিয়া

নিহত মাহফুল মিয়া সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের দু’আনি দুধকুরা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

সোমবার সকালে পরিবারের সদস্যরা মাহফুলের রক্তাক্ত নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার সংবাদমাধ্যমকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন