সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে রিকশাচালকের গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে শাহীন হাওলাদার নামে এক অটো রিকশাচালককে আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের খবর পাওয়া গেছে। পাষণ্ডরা তাকে অবরুদ্ধ করে মারধরের পাশাপাশি গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায় এবং নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নেয়। এই বর্বরোচিত ঘটনার বিচার চেয়ে ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
আহত রিক্সাচালক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকালের দিকে পটুয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে রিকশাচালক শাহীনকে ভাড়া করে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল আনুমানিক ৩টার দিকে তাকে অবরুদ্ধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

আহতের পরিবারের দাবি, বর্বর নির্যাতনের একপর্যায়ে শাহীনের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় পটুয়াখালী সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পিতা মো. জসিম হাওলাদার। অভিযুক্তরা হলেন— মো. সোহেল, মো. শাকিল, মো. রাহাত, মো. তুহিন ও মো. কালাম হোসেন। অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, রিকশাচালকের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন