সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে ৩ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিয়মনীতি অমান্য ও নানা অনিয়মের অভিযোগে অভিযানে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও একটি হাসপাতালকে সতর্কতামূলক মুচলেকা দেওয়া হয়।

জেলা শহরের আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকা এবং অন্যান্য গুরুতর অনিয়মের কারণে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। পরিদর্শনের সময় আল রাফী এবং যমুনা জেনারেল হাসপাতালে কোনো অন-ডিউটি চিকিৎসক কিংবা প্রয়োজনীয় লেবার রুম খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে চরম অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। একই অভিযানে অপর একটি প্রতিষ্ঠান, মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে তাদের ভুলত্রুটি সংশোধনের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

জেলা সিভিল সার্জন জানান, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখতে এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন