সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার, গঙ্গামতির বনে অবমুক্ত

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ির আঙিনা থেকে চার ফুট দীর্ঘ একটি বিষধর পদ্ম গোখরা সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় বন্যপ্রাণী প্রেমী ও পরিবেশবাদী সংগঠনের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকৃত সাপটি পরে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে তা না মেরে বন বিভাগকে জানানোর অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বসতবাড়িতে হঠাৎ বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

উদ্ধারকারীরা বিশেষ সতর্কতার সাথে চার ফুট দীর্ঘ এই সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতার ভিড় জমলেও কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সাপটিকে নিরাপদ খাঁচায় বন্দি করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত পদ্ম গোখরা সাপটিকে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হয়। স্বেচ্ছাসেবীদের মতে, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেটিকে পিটিয়ে না মেরে উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।

মহিপুর থানা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপসহ সকল বন্যপ্রাণী রক্ষা করা সবার দায়িত্ব।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন