সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে গাছ কাটার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে স্বপন মধু নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শুয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত স্বপন মধু (৪০) কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শুয়াগ্রামের নান্টু ডাক্তারের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন