সর্বশেষ

জাতীয়

মিত্রদের সঙ্গে যমুনায় শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি বিভিন্ন টেবিলে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

আয়োজকদের তথ্যমতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন