সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় দুই বছর ধরে বন্ধ থাকা একটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে তথ্য জানতে চাওয়ায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটনকে প্রকাশ্যে মামলার হুমকি দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মো. আজম। রোববার দুপুরে এই অসৌজন্যমূলক আচরণের ঘটনার পর জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই জনদুর্ভোগের কারণ এবং কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে জানতে উপপরিচালক গোলাম মো. আজমের কার্যালয়ে যান যমুনা টিভির সংবাদকর্মী শফিক ছোটন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট এই প্রশ্নটি করার সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই সরকারি কর্মকর্তা। তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং ক্যামেরা পার্সনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তাদের সামনেও তিনি ক্যামেরা পার্সন ও সংবাদদাতার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরমান হোসেন রুমন বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নিয়ে উপপরিচালক গোলাম আজম যে মারমুখী আচরণ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিকে সাংবাদিককে লাঞ্ছিত ও মামলার হুমকি দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সাংবাদিক সমাজ। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই কর্মকর্তার দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলার সাংবাদিক নেতারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপপরিচালক গোলাম মো. আজম জানান, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার কারণে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। সাংবাদিককে মামলার হুমকি দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের বিরুদ্ধে আজই থানায় মামলা দায়ের করবেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন