সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে দুর্বৃত্তদের আগুন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে খাগড়াছড়িতে বিআরটিসির বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।

বিআরটিসির টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মুঠোফোনে তাঁকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

এদিকে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তাঁর অভিযোগ, এসব সংগঠনের নেতাকর্মীরা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারেন। পাশাপাশি মব সৃষ্টি করে অরাজকতা করা ব্যক্তিরাও এ ঘটনায় সহযোগিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, বাসটির চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব করায় তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি বাসে আগুন জ্বলতে দেখেন।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০