সর্বশেষ

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবারকে অগ্রণী ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে ত্রাণ প্রতিমন্ত্রী

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পারিবারিক সচেতনতার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ময়মনসিংহে মাদকবিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মাকেই সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় ও সাংবাদিকদের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, সমাজ থেকে মাদক দূর করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত। সরকার এই লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে, তবে পারিবারিক অনুশাসন ও সচেতনতা ছাড়া এটি পুরোপুরি সম্ভব নয়।

তিনি আরও উল্লেখ করেন, সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলাটি জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপভোগ করেন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন