সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন ও জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের এই নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে গুরুত্বারোপ করেন।

চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় সড়ক পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্ব জেলার ব্যবসায়ী এবং পরিবহন মালিকদের পারস্পরিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, এবং পরিচালক আলহাজ মো. শুকুরুদ্দীন। এছাড়া এম কোরাইশী মিলু, মো. মনিরুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন।

বক্তারা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সড়ক পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন