সর্বশেষ

সারাদেশ

জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির : স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি উপকরণ দেয়ার আশ্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকা। শনিবার কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মধ্যে ঘরের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশ ও জনগণের জন্যই বিএনপি রাজনীতি করে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে দেশের যেকোনো সংকট, বিপদ ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকা তাদের দায়িত্ব ও অঙ্গীকার।

তিনি বলেন, বিএনপির নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’—এই নীতির কথা বলেছেন। ক্ষমতাকে প্রাধান্য না দিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা করাই তাদের লক্ষ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা শুধু ঘরবাড়ি পুনর্নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব কৃষকের ফসল, বীজতলা বা চারা নষ্ট হয়েছে, তাদের কৃষি উপকরণ, সার, বীজ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। এ ছাড়া প্রধানমন্ত্রী একটি জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট দিয়েছেন, যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন