সর্বশেষ

সারাদেশ

বাঁশ ও গোবর সার কাণ্ডে দুর্নীতি: সাতক্ষীরার কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় সরকারি বৃক্ষরোপণ প্রকল্পে বাঁশের খুঁটি ও গোবর সার বিতরণে দুর্নীতির অভিযোগে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরুরি আদেশে তাকে সিলেট জেলার জকিগঞ্জে বদলি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক পত্রে এই শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়। আদেশে অভিযুক্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

অভিযুক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র চলতি বছরের জুন মাসে সাতক্ষীরা সদর উপজেলায় যোগদান করেন। যোগদানের মাত্র কয়েকদিনের মাথায় সরকারের সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন তিনি।

স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটি দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয় মাত্র ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশ। এছাড়া ৬০০ টাকা মূল্যের মানসম্মত গোবর ও জৈব সারের পরিবর্তে মাত্র ৪৮০ টাকা মূল্যের নামসর্বস্ব কোম্পানির সার বিতরণ করা হয়। এভাবে প্রায় ১ হাজার ২০০ কৃষকের মাঝে চারা বিতরণের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এই অনিয়মের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পাওয়ার পরই এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের সিদ্ধান্ত নেয়।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন