সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নিরাপদ অভিবাসন সেমিনার: দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ এবং এর চ্যালেঞ্জ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দক্ষ জনশক্তি তৈরি এবং বৈধ পথে বিদেশ গমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক ইকরুমুন নাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের মহাপরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা বলেন, প্রতিবছর জামালপুর জেলা থেকে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে প্রায় ২৪ হাজার দক্ষ কর্মী মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। তবে এই প্রবাসযাত্রাকে আরও নিরাপদ ও ফলপ্রসূ করতে দালালদের খপ্পর থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে ভিসার মেয়াদ, কাজের ধরন এবং কর্মস্থলের পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের পরামর্শ দেওয়া হয়।

আলোচকেরা আরও জানান, যে দেশে যাওয়া হবে, সেই দেশের ভাষা, সংস্কৃতি এবং আইনকানুন সম্পর্কে সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), পল্লী উন্নয়ন একাডেমী কিংবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বৈধ উপায়ে এবং দক্ষ হয়ে বিদেশ গেলে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া নিশ্চিত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনই তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। সেমিনার শেষে বর্তমান সরকারের পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত রেমিট্যান্স যোদ্ধাদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন