সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় আন্ধারমানিক নদের বেড়িবাঁধসহ স্লুইসগেট ধস, পানিবন্দি ৭ গ্রাম

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদের পানির প্রবল স্রোতে সদরপুর বেড়িবাঁধ ও স্লুইসগেট ভেঙে চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। আকস্মিক এই ভাঙনে সাতটি গ্রামের ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে, যার ফলে প্রায় চার হাজার পরিবার এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
স্লুইসগেট ধস

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সুরক্ষায় নির্মিত সদরপুরের তিন ভেন্টের স্লুইসগেট ও বেড়িবাঁধটি সম্প্রতি ভেঙে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সোনাতলা ও আন্ধারমানিক নদের সংযোগস্থলের এই বাঁধটি পানির তীব্র চাপ সহ্য করতে পারেনি। বাঁধ ভেঙে যাওয়ায় কলাপাড়া-হাজীপুর সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্লুইসগেটটি ভেঙে জোয়ারের নোনা পানি হু হু করে লোকালয়ে প্রবেশ করছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে এবং দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত বছর থেকেই এই স্লুইসগেটে ফাটল ও ভাঙনের লক্ষণ দেখা গিয়েছিল। সে সময় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। সময়মতো মেরামত করা হলে আজ হাজার হাজার মানুষকে এই চরম দুর্ভোগ পোহাতে হতো না।

এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম জানান, উপজেলার জরাজীর্ণ সদরপুর স্লুইসগেটসহ মোট ১২৯টি স্লুইসগেট পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলেই দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন