সর্বশেষ

সারাদেশ

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অনন্য উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া বিনোদন কেন্দ্রে এই দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে স্থানীয় নদী ভাঙন এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের এই দুর্ভোগ লাঘব করতেই ৩৫ বিজিবির পক্ষ থেকে এ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান এবং জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। এছাড়াও টু আইসি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে বিজিবির চিকিৎসক মেজর উর্মিসহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী রোগীদের চিকিৎসাসেবা দেন। বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পেয়ে পাহাড়ি জনপদের সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার নদী ভাঙন ও প্লাবিত এলাকার অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আগামীতেও এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন