সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যাতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ আগুন: পুড়ল ৭ দোকান, লাখ টাকার ক্ষতি
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যাতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে কাশিয়ানীর ব্যাসপুর বাজারের একটি ওয়ার্কশপের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারদিকের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র রূপ নেয়।
খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মীরা।
কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর