সর্বশেষ

সারাদেশ

নাটোর মা ও শিশু সদনে নবজাতকের মৃত্যুর পর ভাঙচুর, চিকিৎসকের ওপর হামলা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর শহরের আলাইপুর এলাকার মা ও শিশু সদনে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনেরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন। এ সময় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বজনদের অভিযোগ, সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার দিকে তিনি একটি সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণ পরই নবজাতকটির মৃত্যু হয়।

নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবের সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন।

নবজাতকের মৃত্যুর খবর জানাজানি হলে স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। একপর্যায়ে তারা হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন। এ সময় কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন