সর্বশেষ

সারাদেশ

শাহজালাল মাজারের দানবাক্সে ‘প্রধানমন্ত্রীর কাছে চিঠি’ ও রহস্যময় চিরকুট!

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খোলার পর এবার মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর চিঠি ও চিরকুট। এসব চিঠিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা আবেগঘন আর্তি ও অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে, ‘প্রধানমন্ত্রী’ সম্বোধন করে লেখা চিঠি এবং তান্ত্রিক প্রতীকের রহস্যময় চিরকুটগুলো উপস্থিত সবার মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
রহস্যময় চিরকুট

মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মাজারের দানবাক্স ও ডেগগুলো খোলা হয়। দানকৃত অর্থ ও বৈদেশিক মুদ্রা গণনার সময় এর ভেতর থেকে বেশ কয়েকটি চিরকুট ও চিঠি উদ্ধার করা হয়। ভক্ত ও দর্শনার্থীদের ফেলে যাওয়া এসব চিরকুটে অদ্ভুত সব দাবি ও জীবনযুদ্ধের নানা গল্প ফুটে উঠেছে।

উদ্ধার হওয়া চিঠিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মোহাম্মদ জুবায়ের আহমদ নামের এক ব্যক্তির চিঠি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সম্বোধন করে দেশে খুন ও ধর্ষণের দ্রুত বিচার দাবি করেছেন। শিশু রামিসা ও হাদী হত্যাকাণ্ডের বিচারের ওপর জোর দিয়ে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের অনুরোধ জানান।

অপর এক চিঠিতে সিলেটের এক বাসিন্দা তারেক রহমানকে ‘দুলাভাই’ সম্বোধন করে সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে পুনরায় সিলেটে ফিরিয়ে আনার দাবি জানান। একই সাথে তিনি আল্লামা মামুনুল হককে জাতীয় সংসদের শূন্য আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

এদিকে, দানবাক্সে পাওয়া একটি গোলাপি রঙের অদ্ভুত চিরকুটকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। সেই কাগজে জ্যামিতিক নকশার পাশাপাশি স্বস্তিকা, ওম, ক্রুশ এবং চাঁদ-তারার মতো ধর্মীয় ও তান্ত্রিক প্রতীক আঁকা রয়েছে। চিরকুটের ঠিক মাঝখানে একটি বড় তারকার ভেতরে লেখা রয়েছে ‘মন্ত্রী মিনিস্টার’ এবং নিচে লেখা রয়েছে ‘আদি ধর্ম’।

ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে আবু জলিল হাবিব নামের এক ব্যক্তি ‘খোকন বাটপার’ শিরোনামে মাজারের এক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। এছাড়াও ‘আমিনুল + মুন্নি’ দম্পতির লেখা একটি রোমান্টিক চিরকুটে নিজেদের ভালোবাসা চিরস্থায়ী করার এবং আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা জানানো হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন