সর্বশেষ

সারাদেশ

কাপ্তাইয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে বিজিবি, ঘরে ঘরে পৌঁছাল ত্রাণ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাইয়ে অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪১ বিজিবির উদ্যোগে দুর্যোগকবলিত ১৪০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড় ধসের কারণে বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম বিপাকে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব অসহায় ও আশ্রয়হীন পরিবারের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। রোববার কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় গিয়ে দুর্যোগকবলিতদের মাঝে এসব জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন বিকেল ৪টায় কাপ্তাই কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ১২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম এবং ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিনসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা।

মাঠের অনুষ্ঠান শেষে সেনা কর্মকর্তারা কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন পাহাড়ি এলাকায় ধসে পড়া ২০টি পরিবারের ঘরে ঘরে যান। তারা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঘরে বসেই বিজিবির বিশেষ সহায়তা পৌঁছে দেন।

ত্রাণ বিতরণ শেষে সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম গণমাধ্যমকে বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে রাঙামাটি জেলার বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দেশের সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো সংকটে বিজিবি সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। মহাপরিচালকের নির্দেশনায় উদ্ধার কাজ, খাদ্য সহায়তা এবং জরুরি চিকিৎসা প্রদান অব্যাহত রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক সেবা চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন