সর্বশেষ

জাতীয়

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে টানা বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ঢাকা ও নবাবগঞ্জের বেশ কয়েকটি স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি, বার্ষিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করেছে।

টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা স্থগিত করেছে। কোথাও সকাল ও দুপুর—উভয় শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছে, আবার কোথাও শুধু দুপুরের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত নোটিশ অনুযায়ী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করেছে।

ধানমন্ডি কামরুন্নেছা স্কুলেও অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে অভিভাবক সূত্রে জানা গেছে।

এদিকে মিল্লাত হাই স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার সব পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। একইভাবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে।

এ ছাড়া বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজও রোববারের নির্ধারিত বিভিন্ন শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে।

মিরপুরের বিসিআইসি কলেজ চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে। একই সঙ্গে সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজও পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করেছে।

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ও প্রাক-নির্বাচনি ও অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পরবর্তী পরীক্ষার সময়সূচি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশ বা যোগাযোগমাধ্যমে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন