সারাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর ও নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে প্রস্তুতি, কীর্তনখোলা নদীর তীর পরিদর্শন করলেন প্রশাসক শিরীন
স্টাফ রিপোর্টার, বরিশাল
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর ও নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার কীর্তনখোলা নদীর তীরবর্তী সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পরিদর্শনের সময় তিনি কর্মসূচির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্থান নির্বাচন এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা এবং কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর