সর্বশেষ

সারাদেশ

বৈরী আবহাওয়ায় সাজেকে আটকা ৫০০ পর্যটক, সকলেই নিরাপদে

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ৫০০ পর্যটক আটকে পড়েছেন। তবে সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আটকে পড়া এসব পর্যটক সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের সুবিধার্থে কটেজ মালিকরা বিনামূল্যে আবাসন সুবিধা ও বিশেষ ছাড় দিচ্ছেন।

খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং, সীমানাছড়া ও দিঘীনালার কবাখালী এলাকায় বন্যার পানি উঠে যাওয়ায় গত বুধবার থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সাজেকে আগে থেকে অবস্থান করা পর্যটকরা আর ফিরতে পারেননি।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের খাবার ও নিরাপত্তার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বেশ কিছু রিসোর্ট মালিক মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করেছেন এবং নামমাত্র মূল্যে খাবারের সুবিধা দিচ্ছেন।

কুমিল্লা থেকে সাজেক ভ্রমণে আসা সংবাদকর্মী মোহাম্মদ হাসান জানান, বৈরী আবহাওয়ার কারণে তারা সেখানে আটকে গেলেও স্থানীয় কটেজ ও রিসোর্ট মালিকদের আন্তরিক সহযোগিতায় কোনো দুর্ভোগে পড়তে হয়নি। তারা পর্যটকদের কাছ থেকে কোনো রুম ভাড়া নিচ্ছেন না।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ সহায়তায় পর্যটকদের সুরক্ষায় কাজ চলছে। সড়কে পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।

এদিকে আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগমন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কাউকে সাজেক ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন