সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনগ্রসর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তোলাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। নতুন ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোনো পেশায় টিকে থাকতে হলে সুনির্দিষ্ট দক্ষতার বিকল্প নেই। অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে সমাজসেবা কার্যালয়ের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রতিটি সেশন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষগুলো নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। এটি তাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতির চাকাকেও সচল করতে ইতিবাচক অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন