সর্বশেষ

সারাদেশ

বৈরী আবহাওয়া: সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এবং পর্যটকদের জানমালের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নির্দেশনার আওতায় সাজেক ভ্যালির সবকটি পর্যটন স্পট ছাড়াও ঝর্ণা, পাহাড়ি ট্রেইল এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে ট্যুর অপারেটরদেরও এই নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পার্বত্য জেলা রাঙামাটিতে ভ্রমণের সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন