সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে পাহাড় ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণদের জন্য খুলল ৪২ আশ্রয়কেন্দ্র

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে পাহাড় ধসের কবলে পড়ে বাঘাইছড়িতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলাজুড়ে সম্ভাব্য দুর্যোগ ও পাহাড় ধস মোকাবিলায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে ইতিমধ্যে ৪২টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
রাঙামাটিতে পাহাড় ধস

নিহত ব্যক্তির নাম লক্ষ্মী বিলাস চাকমা (৬২)। মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার পশ্চিম নাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ের মাটি চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়া জেলা সদরের শিমুলতলী এলাকা এবং কাপ্তাই উপজেলার বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পরিস্থিতি বেগতিক দেখে শিমুলতলীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান থেকে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। টানা তিন দিনের অবিরাম বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এই জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক দল। পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য শহরের ২৮টি পয়েন্টে মাইকিং করা হচ্ছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন, যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় দিতে শহরের ৪২টি আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন