সর্বশেষ

সারাদেশ

শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভালো কাজের প্রশংসা এবং অনিয়ম-দুর্নীতির সমালোচনা—দুটিই সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর ভাষায়, শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবেন, যে ভালো কাজ করবে তাকে বাহবা দেবেন। মনে রাখবেন, মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র। সাংবাদিকরা নির্ভয়ে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন।’

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনে করেন, রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথে দিকনির্দেশনা দেওয়াও সাংবাদিকতার অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।’

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ নয়, দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাঁদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন