সর্বশেষ

সারাদেশ

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক এমওইউ স্বাক্ষর

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) মধ্যে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের শীর্ষস্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।
ঐতিহাসিক এমওইউ স্বাক্ষর

আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে বাকৃবির ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সভাকক্ষে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম।

চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রফেসর ড. জুইলি জু (CIDGA, CAU) এবং প্রফেসর ড. চুয়ানহং ঝাং (CIDGA, CAU)। এছাড়াও স্থানীয় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাক্ষরিত এই এমওইউ অনুযায়ী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, উচ্চমানের গবেষণা প্রকাশনা, আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে। এর ফলে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের পর অতিথিরা বাকৃবির কৃষি অনুষদের ডিন অফিসের তৃতীয় তলায় ‘সিএইউ হাব ফর কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ’-এর ফলক উন্মোচন করেন। এর মাধ্যমে বাংলাদেশে এই হাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা ভবিষ্যতে দুই দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন