সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে বালাশীঘাট পর্যন্ত ২য় যমুনা সেতুর দাবি

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট থেকে গাইবান্ধার বালাশীঘাট পর্যন্ত প্রস্তাবিত ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি ও পথসভা

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জামালপুর জেলাবাসীর আয়োজনে শহরের সকাল বাজার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বকুলতলায় এক সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান জিলানী, যুবদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা মেনশনসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বাজেট প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত ২য় যমুনা সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট থেকে গাইবান্ধার বালাশীঘাট পর্যন্ত সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে প্রায় ২০০ কিলোমিটার সড়ক পথ কমে যাবে এবং যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন