সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে প্রতারণা ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মো. রুবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল, পুলিশের বিভিন্ন সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, জাল সিলমোহর এবং বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোড এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা মো. রুবেল খাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, রুবেল খাঁ নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া সিলমোহর ও জাল সরকারি নথি তৈরি করতেন এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্তের বাসা থেকে তিনটি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত বিশেষ চাবি, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার এবং চারটি কিবোর্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের ব্যবহৃত একটি ভেস্ট, একটি হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তলের কভার, ওয়াকিটকি সেট, শোল্ডার লাইট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিচয়পত্রের আদলে তৈরি ভুয়া আইডি কার্ড, বিভিন্ন স্টিকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পাঁচটি জাল সিলমোহর, জাল ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন কার্ডও জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তির কোনো সরকারি পরিচয় নেই। তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশের সরঞ্জাম ও সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিলমোহর ব্যবহার করতেন।

জিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন