সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবি: স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার টেকসই উন্নয়ন নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় “সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়” গঠনের দাবিতে জেলা নাগরিক কমিটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপি জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর

সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যা সমাধান ও উপকূলীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে জেলা নাগরিক কমিটি ২১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে জেলা নাগরিক কমিটির নেতারা বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় করেন এবং এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক নেতা কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, কণ্ঠশিল্পী আবু আরফান রোজ বাবু, সুশীলনের উপ-পরিচালক জি.এম মনিরুজ্জামান এবং বাইজিদ হোসেনসহ অনেকে।

নাগরিক নেতারা বলেন, সাতক্ষীরার ভৌগোলিক ঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশেষ প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। তারা বিশেষ করে বর্ষা মৌসুমের আগে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তাদের ২১ দফা দাবির মধ্যে রয়েছে—সুন্দরবন উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠন এবং বিশেষ বাজেট বরাদ্দ, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু, সাতক্ষীরা–মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ এবং ঢাকা–সাতক্ষীরা যোগাযোগ সহজ করতে বিকল্প মহাসড়ক নির্মাণ।

জেলা নাগরিক কমিটির নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এসব দাবির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেবেন এবং সাতক্ষীরার দীর্ঘদিনের উন্নয়ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন